আব্বাসীয় খিলাফতের সময় ইসলামী বিশ্ব

Facebook

আব্বাসীয় খিলাফতের সময় ইসলামী বিশ্ব



সম্পাদনা

আব্বাসীয় খিলাফত

পূর্ববর্তী খলিফাদের অর্জন একীভূত করে ৭৫০ সালে আব্বাসীয় রাজবংশ ক্ষমতায় ওঠে। প্রাথমিকভাবে তারা বেলিরিক সহ ভূমধ্যসাগরীয় দ্বীপপুঞ্জ এবং পরে ৮২৭ সালে দক্ষিণ ইতালি জয় করে।[৩৬] আব্বাসীয় বিপ্লবী আবু মুসলিম দ্বারা উসকিয়ে দেওয়া উমাইয়াদের প্রতি অসন্তোষের তরঙ্গে আব্বাসীয়রা ক্ষমতায় আসে।[৩৭][৩৮] আব্বাসীয়দের অধীনে ইসলামী সভ্যতা বিকাশ লাভ করেছিল। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল আরবি সাহিত্য এবং কবিতার বিকাশ, যা কেমব্রিজ হিস্ট্রি অফ ইসলাম এর পরিভাষায় "স্বর্ণযুগ" হিসাবে আখ্যায়িত হয়েছে।[৩৯] আব্বাসীয় খলিফা আল মনসুর (শাসনকাল ৭৫৪–৭৭৫), হারুনুর রশিদ (শাসনকাল ৭৮৬–৮০৯), আল-মামুন (শাসনকাল ৮০৯-৮১৩) এবং তাদের অব্যবহিত উত্তরসূরীদের অধীনে বাণিজ্য ও শিল্প (মুসলিম কৃষি বিপ্লব হিসাবে বিবেচিত) এবং কলা ও বিজ্ঞান (মুসলিম বৈজ্ঞানিক বিপ্লব হিসাবে বিবেচিত) বিকশিত হয়।[৪০]

আব্বাসীয়রা পারস্য ও ট্রান্সঅক্সানিয়ায় প্রাচ্য বিষয়গুলির উপরে গুরুত্বের কারণে রাজধানী দামেস্ক থেকে বাগদাদে স্থানান্তর করে।[৪০] এই সময়ে খিলাফতে আঞ্চলিক রাজবংশের উত্থানের ফলে ফাটল দেখা দেয়। যদিও বিদ্রোহী আব্বাসীয়রা উমাইয়া পরিবারের সকল লোকদের হত্যা করে তবে উমাইয়া পরিবারের এক সদস্য প্রথম আবদুর রহমান স্পেনে পালিয়ে গিয়ে ৭৫৬ সালে সেখানে একটি স্বাধীন খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। মাগরেব-এ হারুনুর রশিদ আরব আগলাবিদেরকে কার্যত স্বশাসিত শাসক হিসাবে নিয়োগ করেছিলেন যদিও তারা কেন্দ্রীয় কর্তৃত্বকে স্বীকৃতি অব্যাহত রেখেছিল। আগলাবিদের শাসন স্বল্পকালীন ছিল, ৯০৯ সালে শিয়া ফাতিমীয় রাজবংশ আগলাবিদের ক্ষমতাচ্যুত করে। ৯৬০ সাল নাগাদ ফাতিমীয়রা আব্বাসীয় মিশরকে জয় করে এবং ৯৭৩ সালে "আল-কাহিরাহ" (যার অর্থ "বিজয়ের গ্রহ", এটি বর্তমানে কায়রো নামে পরিচিত) নামে রাজধানী তৈরি করে। পারস্যে তুর্কি গজনভিরা আব্বাসীয়দের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়।[৪১] ১০৫৫ খ্রিস্টাব্দে মহান সেলযুক সাম্রাজ্য (একটি মুসলিম তুর্কি জাতি যারা মূল ভূখণ্ড পারস্যে অভিবাসী হয়েছিল) আব্বাসীয়দের প্রভাব গ্রাস করে।[৪০]

মন্তব্যসমূহ